• লিড নিউজ
  • জাতীয়

সৌদি পৌঁছেছেন ৪৮৬৬১ হজযাত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ  চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৪৮ হাজার ৬৬১ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

শনিবার (১৭ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ১২৩টি ফ্লাইটে ৪৮ হাজার ৬৬১ যাত্রী সৌদি পৌঁছেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬২টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনসের ৪১টি ফ্লাইট এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২০টি ফ্লাইট পরিচালনা করেছে। 

হজ বুলেটিনে আরও বলা হয়, চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ১৪ মে চট্টগ্রামের সন্দ্বীপের হজযাত্রী মো. অহিদুর রহমান (৭২) মদিনায় মারা গেছেন।

গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ৩১ মে।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে, শেষ হবে ১০ জুলাই।

 

মন্তব্য (০)





image

‎বাংলাদেশে বি‌নি‌য়োগ চে‌য়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর...

নিউজ ডেস্কঃ কাতারের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বা...

image

‎রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে যা বললেন স্পিকার

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে গ...

image

‎সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

নিউজ ডেস্কঃ নির্ধারিত সময়ের দুই দিন আগেই থাইল্যান্ড থেকে দেশ...

image

রাষ্ট্রপতির পদত্যাগের সকল প্রস্তুতি সম্পন্ন

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পদ থেকে মো. সাহাবুদ্দ...

image

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকা...

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

  • company_logo