• জাতীয়

আ.লীগ সরকারের করা চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে করা চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব, কাজ করছে দুদক বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন।

বুধবার গণমাধ্যমে সাক্ষাতকার দেওয়ার সময় এ কথা বলেন দুদক চেয়ারম্যান।

টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, ‘ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে; দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেবে দুদক।’  

এর আগে চলতি বছরের ২৩ এপ্রিল দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগনি ব্রিটেনের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে  বলে জানিয়েছিল দুদক।

প্রসঙ্গত, গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়েছে। 

এছাড়া ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতি করে রাজউকের আবাসন প্রকল্পে ১০ কাঠা করে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে ৬টি মামলা করেছে দুদক। 

মন্তব্য (০)





image

‎বাংলাদেশে বি‌নি‌য়োগ চে‌য়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর...

নিউজ ডেস্কঃ কাতারের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বা...

image

‎রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে যা বললেন স্পিকার

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে গ...

image

‎সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

নিউজ ডেস্কঃ নির্ধারিত সময়ের দুই দিন আগেই থাইল্যান্ড থেকে দেশ...

image

রাষ্ট্রপতির পদত্যাগের সকল প্রস্তুতি সম্পন্ন

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পদ থেকে মো. সাহাবুদ্দ...

image

গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকা...

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

  • company_logo