• সমগ্র বাংলা

ফুলবাড়ীতে ট্রাক চাপায় ট্রাক্টর চালক নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক চাপায় ট্রাক্টর চালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ট্রাক চালকও। গতকাল মঙ্গলবার হতাহতের ওই ঘটনা ঘটেছে। নিহত ট্রাক্টর চালক মানিক রহমান (২৬) জেলার চিরিরবন্দরের দোল্লা গ্রামের হবিবর রহমানের ছেলে। আহত ট্রাক চালক মঈনুল ইসলাম (৪৮)। ঠাকুরগাঁয়ের রুহিয়ার সিরাজ উদ্দিনের ছেলে। 

জানা গেছে, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ীর রাজারামপুর ফকিরপাড়া এলাকার মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। 

ফুলবাড়ী থানার ইনচার্জ  এ.কে.এম খন্দকার মুহিব্বুল জানান, ধান বোঝাই একটি ট্রাক্টর আমবাড়ী যাওয়ার সময় পথিমধ্যে চাকার বিয়ারিং ভেঙে যায়। অচল হয়ে পড়া ট্রাক্টরটিকে রাস্তার উপর রেখে মেরামত করা হচ্ছিল। এসময় দ্রুত গতিতে ছুটে চলা একটি খালি ট্রাক ট্রাক্টটির পিছনে ধাক্কা দেয়। এতে চাপা পড়ে ট্রাক্টর চালক মানিক রহমান গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে ট্রাক্টর চালক মানিক রহমানকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুত্বর অবস্হায় ট্রাক চালক মঈনুল ইসলামকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo