ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা দারুণ কেটেছে মেহেদী হাসান মিরাজের। দুই টেস্টের সিরিজে দারুণ পারফর্ম্যান্সের ফলটা তিনি পেলেন এবার। আইসিসির চোখে এপ্রিল মাসের সেরা ক্রিকেটার বনে গেছেন তিনি।
আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে আছেন, আগেই জেনেছিলেন মিরাজ। এক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বি ছিলেন নিউজিল্যান্ডের বেন সিয়ার্স, যিনি গেল মাসে দুই ওয়ানডে খেলে তুলে নিয়েছিলেন ১০ উইকেট। এছাড়াও এই তালিকায় ছিলেন ব্লেসিং মুজারাবানি, যিনি প্রথম টেস্টে ৯ উইকেট তুলে নিয়ে ধসিয়ে দিয়েছিলেন বাংলাদেশকে।
তবে তাদের পেছনে ফেলে মিরাজ বনে গেছেন মাসসেরা। তিনি গেল মাসে দুটো টেস্ট খেলেছেন। দুই ম্যাচেই গড়েছিলেন অবিশ্বাস্য সব কীর্তি। প্রথম টেস্টে দুই ইনিংসেই তুলে নিয়েছিলেন পাঁচটি করে উইকেট। পরের টেস্টের শেষ ইনিংসে ফাইফার তুলে নিয়েছিলেন, তার আগে পেয়ে গেছেন সেঞ্চুরির দেখাও। ব্যাটে বলে এমন পারফর্ম্যান্সই মিরাজকে এনে দিয়েছে মাসসেরা খেলোয়াড়ের পুরষ্কার।
মিরাজের ক্যারিয়ারে এটি প্রথম মাসসেরার পুরষ্কার। সব মিলিয়ে তিনি তৃতীয় বাংলাদেশি হিসেবে এই পুরষ্কার জিতলেন। তার আগে এই পুরষ্কার জিতেছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
এমন সব রেকর্ডের পর মাসসেরা না হলে মিরাজের প্রতি বুঝি অবিচারই হয়ে যেত। সেটা হয়নি শেষমেশ। মিরাজ যোগ্য হিসেবেই জিতে নিয়েছেন আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের পুরষ্কার।
স্পোর্টস ডেস্ক : বিষয়টা অনেকটাই অবধারিত ছিল। বিশ্বকাপের আগে ...
নিউজ ডেস্ক : ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের ৩৬ ...
স্পোর্টস ডেস্ক : ঈদুল আজহার ঠিক আগের দিন সুখবর পেলেন বাংলাদে...
স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে দীর্ঘ প্রায় আড়াই বছর জাতীয় দল...
স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়ে প্রত্যাশিত পারফরম্যান্স করত...

মন্তব্য (০)