• লিড নিউজ
  • রাজনীতি

ব্যারিস্টার রাজ্জাকের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৮ মে) বাদ ফজর রাজধানীর আজিমপুর কবরস্থানে তিনি ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত করেন।

এ সময় তার সঙ্গে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, লালবাগ ও চকবাজারসহ পার্শ্ববর্তী বিভিন্ন থানার আমির, সেক্রেটারিসহ দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে জামায়াত আমির উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, ২৪-এর আন্দোলনের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে, ভবিষ্যতে জালিম আর বারবার ফিরে আসবে না। 

এ সময় দলের আরেক কেন্দ্রীয় নেতা এটিএম আজহার ন্যায়বিচার পাবেন এবং মুক্ত হয়ে দলের নেতৃত্ব দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জামায়াত আমির। 

দলের নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমরা যেভাবে অত্যাচারের শিকার হয়েছি সেভাবে অন্য কোনো দলের সঙ্গে হয়নি। 
অভিযোগ তুলে তিনি বলেন, জামায়াতের নেতাদের ফাঁসি দিয়ে মারা হয়েছে, জেলে হত্যা করা হয়েছে। 

ফ্যাসিস্টের বিরুদ্ধে সুবিচার নিশ্চিতে আইনজীবীদের ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের আদর্শ ধারণ করারও পরামর্শ দেন জামায়াত আমির।

 

মন্তব্য (০)





image

হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মা...

নিউজ ডেস্ক : হাতিয়ার সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের নির্বা...

image

‎বাজেটকে স্বাগত জানিয়ে উলিপুরে ছাত্রদলের আনন্দ মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জাতীয় সংসদে প্রস্তা...

image

শিবিরের বর্তমান রাজনীতি হলো ধর্ষণ করে আত্মগোপনে গিয়ে গুমে...

নিউজ ডেস্ক : বিএনপি নেতা রাশেদ খান অভিযোগ করেছেন, বাংলাদেশ ই...

image

‎বিরোধীদলের উদ্দেশ্য অস্থিতিশীল পরিবেশ তৈরি ও মানুষকে বিভ...

নিউজ ডেস্কঃ দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা ও মানুষকে বিভ্রা...

image

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ বিএনপির রাজনীতি মানুষের জন্য বলে মন্তব্য কর...

  • company_logo