• সমগ্র বাংলা

রংপুরে বিএনপির গণপদযাত্রা অংশ নেবেন নদী পাড়ের লাখো মানুষ

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

রংপুর ব্যুরোঃ  তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে তিস্তাপাড়া ৪৮ ঘন্টার গণ অবস্থান কর্মসূচীর পর এবার একই দাবীতে আজ রবিবার গণপদযাত্রা করবে বিএনপি। নগরীর শাপলা চত্বর থেকে শুরু হয়ে নগরীর জিলা স্কুল মোড় হয়ে মেডিকেল মোড় পর্যন্ত চলবে। পরে জিলা স্কুল চত্বরে এসে সমাবেশ করবে দলটি। এতে নদী পাড়ের অন্তত লাখো মানুষ এতে অংশ নেবার কথা  রয়েছে।

শনিবার দুপুরে নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আসাদুল হাবীব দুলু বলেন, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা দাবি করে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন রোডমার্চ, মানববন্ধন, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও বিগত সরকারের আমলে কোনও ফল পাওয়া যায়নি। তবে, ৫ আগস্ট সরকারের পতনের পর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য তিস্তাপারের মানুষজন ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দু’দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শ্লোগানে আয়োজিত এই কর্মসূচিতে পাঁচ জেলার ১১ পয়েন্টে তাঁবু খাটিয়ে একযোগে কর্মসূচি পালন করা হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচির উদ্বোধন করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। এই কর্মসূচিতে পাঁচ জেলার লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন। তবে, এর পরও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনও এই বিষয়টি আমলে নেয়নি।

আসাদুল হাবীব দুলু অভিযোগ করে  বলেন, ‘দু’দিনব্যাপী অবস্থান কর্মসূচির সময় ঘোষণা করা হয়েছিল, যতদিন তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়িত না হবে, ততদিন আন্দোলন চলবে। সেই ঘোষণার প্রেক্ষিতে রোববার গণপদযাত্রা কর্মসূচি আয়োজন করা হয়েছে। এ পদযাত্রায় উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস ও শামসুজ্জামান দুদু।

গণপদযাত্রা উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, বিএনপি নেতা এমদাদুল হক ভরসা, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেকসহ  স্থানীয় সাংবাদিকবৃন্দ।

মন্তব্য (০)





image

নওগাঁয় ডিসির শিক্ষা সহায়তা পেলো দুইজন অসহায়-গরীব মেধাবী শ...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর দুইজন অসহায় ও গরীব মেধাবী শিক্ষার্থী...

image

চাটমোহর পৌরসভায় অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর পৌরসভার সহকারি প্রকৌশলী ও উ...

image

মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...

image

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার...

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে পেট্রোল ছিটিয়ে আগু...

image

রাণীনগরে গুজব প্রতিরোধে লিফলেট হাতে রাজপথে বিএনপি নেতা সা...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্প...

  • company_logo