• রাজনীতি

আমরা গণতান্ত্রিক রাষ্ট্র থেকে বঞ্চিত ছিলাম, আবার সুযোগ পেয়েছি: মির্জা ফখরুল

  • রাজনীতি

ফাইল ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরের স্বাধীনতা যুদ্ধের প্রধান লক্ষ্য ছিল সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করা। সবার মতামতের ভিত্তিতে যে রাষ্ট্র গড়ে ওঠে সেটাই গণতান্ত্রিক রাষ্ট্র। দুর্ভাগ্যজনকভাবে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র থেকে অনেক দিন বঞ্চিত ছিলাম। আমরা আবার সুযোগ পেয়েছি। আমাদের ছেলে-মেয়েরা বুকের তাজা রক্ত দিয়ে আমাদের নতুন বাংলাদেশ তৈরি করার সুযোগ করে দিয়েছে। যেখানে সত্যিকার অর্থে আমরা একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি। 

বুধবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টায় ঠাকুরগাঁও সেন্ট মাদার তেরেসা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, আজকাল গোটা পৃথিবী বিভক্ত হয়ে গেছে। হিংসা, প্রতিহিংসা, হানাহানি গোটা পৃথিবীময় চলছে। এটা থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হচ্ছে মানুষে মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করা, মানুষের মধ্যে প্রেম সৃষ্টি করা ও মানুষে মানুষের মধ্যে নতুন করে বেঁচে থাকার জন্য একটা নতুন সমাজ গড়ে তোলা। 

অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

 

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo