• রাজনীতি

বিএনপি রাষ্ট্রক্ষমতায় না এলে ভাত খাব না বলা নিজাম অসুস্থ, খোঁজ নিতে বললেন তারেক

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ বিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল নিজাম উদ্দিন অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অসুস্থ বিএনপির এই সমর্থকের খোঁজ নিতে বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার বিএনপির মিডিয়া সেল এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছে।

পোস্টে বলা হয়, দীর্ঘদিন না খেয়ে থাকা এবং অতিরিক্ত ধূমপান করায় শারীরিক অবস্থা ভালো নেই নিজাম উদ্দিনের। ডাক্তাররা সন্দেহ করেছেন, তাঁর সম্ভবত ক্যানসার হয়েছে। এর মধ্যে কিছু টেস্ট করানো হয়েছে। আগামী ৭ দিন পর মেডিকেল টেস্ট রিপোর্ট দেখে তাঁর শারীরিক অবস্থার বিশদ জানা যাবে।

বর্তমানে নিজাম উদ্দিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থতার এমন খবর জেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি প্রতিনিধিদলকে নিজাম উদ্দিনের সার্বিক খোঁজ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে, আগামীকাল বুধবার দুপুর ১২টায় নিজাম উদ্দিনের শারীরিক অবস্থা জানতে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ফরিদপুরে যাবে।

উল্লেখ্য, ২০১৪ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে রান্না করা খাবার মাটিতে ফেলে নষ্ট করে দিয়েছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাই রাগ করে এক-দুই দিন নয়, টানা ১১ বছরের বেশি সময় ভাত খান না নিজাম উদ্দিন। দীর্ঘদিন পণ করে থাকা নিজাম উদ্দিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে।

মন্তব্য (০)





image

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার ...

নিউজ ডেস্ক : রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে ...

image

‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্র...

image

‎ছয় দাবিতে ১১ দলের লংমার্চ: যানজট শঙ্কায় ক্ষমা প্রার্থনা

নিউজ ডেস্কঃ গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারে...

image

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

নিউজ ডেস্ক : গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না...

image

‎জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন

নিউজ ডেস্কঃ বিএনপি’র নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব...

  • company_logo