• লিড নিউজ
  • জাতীয়

দেশে শক্তিশালী উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলার প্রত্যাশা প্রধান উপদেষ্টার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাসম্পদের সর্বোত্তম ব্যবহার ও মেধাস্বত্ব সংরক্ষণে সকলকে উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বৈশ্বিক সৃজনশীল প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার প্রয়োজনে দেশে শক্তিশালী উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে সবাই কার্যকর অবদান রাখবেন-এ প্রত্যাশা করি।

২৬ এপ্রিল বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এসব কথা বলেন। 

প্রধান উপদেষ্টা বলেন, “বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫’ উদযাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। এ বছরের প্রতিপাদ্য- ‘আইপি অ্যান্ড মিউজিক: ফিল দ্য বিট অব আইপি’ যা বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”

প্রধান উপদেষ্টা বলেন, ‘সংগীত এক সর্বজনীন ভাষা, যা হৃদয়ের গভীরে প্রতিধ্বনিত হয় এবং আমাদের ঐতিহ্য ও বৈচিত্র্যময় শিল্পধারাকে প্রতিফলিত করে। লোকগান থেকে শুরু করে আধুনিক গানের মূর্ছনায় আমাদের শিল্পীরা প্রতিনিয়ত বিশ্বকে মুগ্ধ করে চলেছেন।’

তিনি বলেন, ‘সংগীত শিল্পের সৃজনশীলতা, উদ্ভাবন এবং অর্থনৈতিক অগ্রগতির মধ্যে শক্তিশালী সংযোগ গড়ে তুলতে মেধাসম্পদ আইন ও নীতির যথাযথ প্রয়োগ প্রয়োজন। এতে শিল্প ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আমাদের সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’

তিনি ‘বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।’

মন্তব্য (০)





image

ঈদের ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, মিলল পূর্বাভাস

নিউজ ডেস্ক : দেশে আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হতে যাচ্...

image

‎১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হলেও কিছুক্ষণের মধ্যেই পান...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণাল...

image

বিচারক বিচারকার্যে সম্পূর্ণ স্বাধীন: আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ আইন মন্ত্রণালয় থেকে আদালত নিয়ন্ত্রণ করা হয় এন...

image

‎ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে: বিদ্যুৎ বিভাগ

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন ব...

image

‎চট্টগ্রামের সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য হাব করা হবে...

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ...

  • company_logo