• রাজনীতি

পাওয়া গেছে জুনাইদ আহমেদ পলকের হারানো সোয়েটার

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ কারাগারে নিজের দুটি সোয়েটার হারিয়ে যাওয়ার অভিযোগ করেছিলেন সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। দাবি করেছিলেন, জামা-কাপড় না থাকায় আগামী শীতে অসুবিধায় পড়তে হবে তাকে। সোমবার (২১ এপ্রিল) আদালতে দাঁড়িয়েই এই অভিযোগ তোলেন তিনি।

তবে বিষয়টি অনুসন্ধান করে বিকেলেই কারা কর্তৃপক্ষ জানায়, হারিয়ে যায়নি। সোয়েটারসহ অন্যান্য শীতের কাপড় কারাগারের স্টোররুমেই পাওয়া গেছে। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘পলকের জামাকাপড় একটি ব্যাগে রাখা ছিল। মালিক চিহ্নিত না হওয়ায় সেটি ফের স্টোরে রাখা হয়।

তদন্তে জানা যায়, সম্প্রতি পলকের স্ত্রী কারাগারে সাক্ষাৎ করতে গেলে, পলক নিজের কিছু শীতের কাপড় নিরাপত্তারক্ষীর কাছে স্ত্রীর হাতে দেওয়ার জন্য দেন। পরে অসাবধানতাবশত ব্যাগটি পড়ে থাকে। সেদিন সাক্ষাৎ শেষে কারা রক্ষীরা ব্যাগটি পড়ে থাকতে দেখে তা স্টোররুমে রেখে দেয়।

 

 

তবে আদালতে অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে কারা তত্ত্বাবধায়ক বলেন,

‘আলোচনায় থাকার জন্য জুনাইদ আহ্‌মেদ পলক উদ্ভট সব দাবি করে থাকেন। সোয়েটার হারানোর অভিযোগ তারই একটি উদাহরণ। কারাগারে বন্দীর কোনো মালামাল হারানোর সুযোগ নেই।’

এদিকে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন গণমাধ্যমে দাবি করেন, তার মক্কেল ডিভিশনের সুযোগ পাচ্ছেন না। কিন্তু কারা তত্ত্বাবধায়ক বলেন, ‘পলক প্রথম শ্রেণির কারাবন্দী হিসেবে জেলকোড অনুযায়ী সব সুযোগ-সুবিধাই পাচ্ছেন। তার আইনজীবীর বক্তব্য সঠিক নয়।’

উল্লেখ্য, গত বছরের ১৪ আগস্ট গ্রেপ্তার হন জুনাইদ আহ্‌মেদ পলক। তার বিরুদ্ধে ছয়টি মামলায় মোট ৫৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়।

এ ছাড়া সোমবার বিভিন্ন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, আইনজীবী তুরিন আফরোজ এবং পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মন্তব্য (০)





image

নতুন নেতৃত্বের অপেক্ষায় কৃষক দল, আলোচনায় যারা

নিউজ ডেস্ক : সরকার পরিচালনার ব্যস্ততার মধ্যেও দীর্ঘদিনের সাং...

image

আমরা বল বিএনপির কোর্টে দিয়ে দিয়েছি: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গ...

image

‎নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমা...

image

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধানমন্ডিত...

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যু...

image

সরকারি দল রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে: এনসিপি

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মা...

  • company_logo