• সমগ্র বাংলা

দোহারে বেঞ্চে বসাকে কেন্দ্র করে সহপাঠীর ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় বিদ্যালয়ের বেঞ্চে বসাকে কেন্দ্র করে রাব্বি ও ইউসুফ নামের দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করলো মধ্য লটাখোলা এলাকার মো. সাজুর ছেলে মশিউর নামের অপর এক শিক্ষার্থী। সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার লটাখোলা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত রাব্বি চর-লটাখোলা এলাকার আউয়াল বেপারী ছেলে ও ইউসুফ একই এলাকার মোশারফ হোসেন এর ছেলে বলে জানা গেছে।

পরে দুই শিক্ষার্থীকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা আশংকাজনক হওয়ায় ইউসুফ নামের শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক মো. আশরাফুল।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ের বেঞ্চে বসাকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের একপর্যায়ে লটাখোলা এলাকার মশিউর নামে এক শিক্ষার্থী তার সহপাঠী রাব্বি ও ইউসুফ নামের দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত কওে স্কুল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম বলেন, এ ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে আসামীকে গ্রেপ্তারে কাজ করছে দোহার থানা পুলিশ।

মন্তব্য (০)





image

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার...

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে পেট্রোল ছিটিয়ে আগু...

image

রাণীনগরে গুজব প্রতিরোধে লিফলেট হাতে রাজপথে বিএনপি নেতা সা...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্প...

image

কোভিড আক্রান্ত পরিবারের গৃহপালিত প্রাণীদের দেহে মেলেনি কর...

বাকৃবি প্রতিনিধি : কোভিড-১৯ মহামারির শুরুতে এর উৎস নিয়ে বিজ্...

image

চুয়াডাঙ্গায় 'তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় তথ্যের সত্যতা নিশ্চিতকরণে...

image

পাবনার ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ৭২ লাখ টাকার হে...

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর পাকশী রেলওয়ে পুলিশ চলন্ত ধ...

  • company_logo