• রাজনীতি

সমাজ থেকে বিভেদ দুর করতে একসাথে কাজ করবো: মাসুদ হাসান তুহিন

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন বলেন- যতদিন আমি আপনাদের কথা বলবো ততদিন আমার সাথে থাকবেন। সমাজ থেকে বিভেদ দুর করতে আমরা একসাথে কাজ করবো।

শুক্রবার বিকেলে নওগাঁ দক্ষিণাঞ্চল এলাকাবাসীর আয়োজনে শহরের ঘোষপাড়া মহল্লায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ সংগঠন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাসুদ হাসান তুহিন বলেন- ৫৪ বছর আগে পাকিস্থানী বৈষম্যের কারণে ধনি-গরিব, হিন্দু-মুসলিম বহু রক্তক্ষয়ের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছিল। এর বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ ও পতাকা পেয়েছি।

তিনি আরো বলেন- আমরা দেশের মানুষ রাজনৈতিক কারনে সামাজিক ভাবে লাঞ্ছিত হয়েছি। ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের কারনে শোষণ-বঞ্চনার শিকার হতে হয়েছে। গত ৫ আগষ্টে আবারও বহু জীবনের বিনিময়ের মধ্য দিয়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। এক ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আমরা মুক্তি চায়। মানবিক বাংলাদেশ করতে চায়। যেখানে সব শ্রেনীর মানুষ সব ধর্মের মানুষ থাকবে। যেখানে বৈষম্য কোন বাংলাদেশ আমরা চাইনা। 

এসময় সাবেক ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব ইসসাইল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সরদার সাইফুল ইসলাম সাজু, জেলা জাসাস সাধারন সম্পাদক এস.কে.এম ইকবাল, বিএনপি নেতা মতিয়ার রহমান, দপ্তরিপাড়া মাদরাসার সাবেক সাধারণ সম্পাদক কুদরত উল্লাহ সরদার, হাট-নওগাঁ পুজা মন্ডপের সভাপতি অনিল কুমার দাস ও ফাইভ স্টার ক্লাবের সভাপতি শম্ভু চক্রবর্তী সহ অন্যরা বক্তব্য রাখেন।

মন্তব্য (০)





image

নতুন নেতৃত্বের অপেক্ষায় কৃষক দল, আলোচনায় যারা

নিউজ ডেস্ক : সরকার পরিচালনার ব্যস্ততার মধ্যেও দীর্ঘদিনের সাং...

image

আমরা বল বিএনপির কোর্টে দিয়ে দিয়েছি: গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গ...

image

‎নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমা...

image

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধানমন্ডিত...

নিউজ ডেস্ক : রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যু...

image

সরকারি দল রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হচ্ছে: এনসিপি

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মা...

  • company_logo