• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ভারতের দিল্লিতে ভবন ধসে চারজনের মৃত্যু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দিল্লির মুস্তফাবাদে একটি চারতলা ভবন ধসে অন্তত চারজন নিহত হয়েছেন। এখন পর্যন্ত এই ঘটনায় আহত আরও ১০ জনকে উদ্ধার করা হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে এখনও ৮ জন আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। খবর দ্য হিন্দুর।

শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৩টায় এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় বার্তা সংস্থা এএনআই-কে নিশ্চিত করেছেন উত্তর দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার সন্দীপ লাম্বা।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করতে সমর্থ হয়েছি, কিন্তু তাদের মধ্যে চারজন পরবর্তীতে মারা গেছেন। এটা একটা চারতলা ভবন ছিল। এখনও ৮-১০ জন মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করছি।

আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ন্যাশনাল ডিজ্যাস্টার রেসপন্স ফোর্স এবং দিল্লি পুলিশ এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

নিউজ ডেস্ক : অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা ...

image

পাকিস্তান-সৌদি-তুরস্কের সামরিক জোটে যোগ দিতে পারবে ইসরাইল...

নিউজ ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছে,...

image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

  • company_logo