• সমগ্র বাংলা

পাবনায় রেললাইনের পাশ থেকে কিশোরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশনের অদূরে রেল লাইনের পাশের জঙ্গলে শুক্রবার (১৮ ই এপ্রিল) নাহিদ হোসেন (১৫) নামের এক কিশোরের লাশ পাওয়া গেছে। সে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার হাট উধুনিয়া ইউনিয়নের খানপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

পরিবারের লোকজন জানায়, নাহিদ ভাঙ্গুড়াতেই পড়ালেখা করতো। গত (১৭ ই এপ্রিল) ভাঙ্গুড়ার একটি এইচএসসি পরীক্ষা কেন্দ্রে নাহিদ তার বোনকে রেখে যায়। এরপর থেকে নাহিদের মোবাইল ফোনটি বন্ধ ছিল। পরে (১৮ ই এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে ভাঙ্গুড়া রেলওয়ের স্টেশন এর আদুরে রেললাইনের পাশের জঙ্গল থেকে নাহিদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি পরিকল্পিতভাবে নাহিদকে হত্যা করে রেল লাইনের পাশের জঙ্গলে ফেলে রাখা হয়। 

এবিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন। লাশ ময়না তদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

১

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

২

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

  • company_logo