ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৯ শত ১৮ বোতল বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার সহ কারখানার ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া এলাকার এম এম জুট মিলের ভিতরে অবৈধভাবে মজুদকৃত এসব গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। এ সময় কারখানাটির ভেতরে থাকা দুটি ট্রাক,একটি ট্যাংক লড়ি জব্দ করা হয়।কারখানার ম্যানেজার হেলাল উদ্দিন জাকারিয়াকে গ্রেফতার করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও পুলিশ সুত্রে জানাগেছে, এম এম জুটমিলের ভিতরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির মোড়ক নকল করে গ্যাস সিলিন্ডার বাজারজাত করার অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই যৌথ বাহিনী অভিযান চালায়।এম এম জুটমিল এবং দুবাই বাংলা এলপি গ্যাস লিমিটেড ইউনিট-২ কারখানার মালিক দুই ভাই মোস্তাক আহমেদ ও পারভেজ আহমেদ।
এ ব্যাপারে ফরিদপুরের নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবির জানান, জুটমিলের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির মোড়ক নকল করে গ্যাস সিলিন্ডার বাজারজাত করার অভিযোগে এ অভিযান চালানো হয়।
অভিযানে সেনাবাহিনীর ফরিদপুরের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর হাসান, সহকারী বিস্ফোরক পরিদর্শক ইশরাক উদ্দিন সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অথরাইজড...

মন্তব্য (০)