• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরালো করবে চীন

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন। এক্ষেত্রে তিনি ভিন্নতার যথাযথ ব্যবস্থাপনা ও সরবরাহ ব্যবস্থাপনা বাড়ানোয় গুরুত্বারোপ করেছেন।

বুধবার শেষ হওয়া দুই দিনের কেন্দ্রীয় প্রতিবেশী কর্ম সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এমন কথা বলেন। বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্যযুদ্ধ বৃদ্ধির পর এই প্রথম জনসম্মুখে ভাষণ দেন চীনের প্রেসিডেন্ট।

শি জিনপিং বলেন, একটি যৌথ ভবিষ্যত সম্প্রদায় গড়ে তোলার ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চীনের কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া হবে।

সংবাদমাধ্যম সিনহুয়া থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবেশীদের সঙ্গে চীনের সম্পর্ক আধুনিক ইতিহাসের সেরা স্তরে রয়েছে।

এদিকে চীনের ওপর শুল্ক আরও ৫০ শতাংশ বাড়িয়ে ১০৪ শতাংশ করেছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

এর আগে সোমবার চীনের প্রতি সতর্কতা উচ্চারণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তারা (চীন) যদি আমেরিকান পণ্যের ওপর নতুন করে আরোপ করা ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে তাহলে তাদের ওপর আরও শুল্ক চাপানো হবে।

গত সপ্তাহে চীনের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার পর তারাও আমদানিকৃত সব আমেরিকান পণ্যের ওপর প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে নতুন করে ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়।

 

মন্তব্য (০)





image

সিউলে আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশন উদ্বোধন, ভাইস চেয়ার...

১

নিজস্ব প্রতিবেদক : এশিয়ার রাজনৈতিক দলগুলোর সর্ববৃহৎ আন্তর্জ...

image

স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ ...

২

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দি...

image

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

৩

নিউজ ডেস্ক :  চীনের প্রেসিডেন্ট শি জিন...

image

‎নতুন করে হামলা চালালে যুক্তরাষ্ট্রকে আরও কঠোর জবাব দেওয়া...

৪

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে কোনো সামরিক আগ...

image

চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল...

  • company_logo