• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জ জেলা কারাগারের পুকুরে অজ্ঞাত কিশোরের লাশ!

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে জেলা কারাগারের সামনের পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে ।

স্থানীয়দের মাধ্যমে সংবা পেয়ে মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর বারোটায় মরদেহটি উদ্ধার করে ফতুল্লা থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অবস্থিত জেলা কারাগারের সামনের পুকুরে এক কিশোরের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী ফতুল্লা থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এস আই) মো. ওয়াসিম জানান, মৃত কিশোরের বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর হবে। তার পরনে ছিল সাদা রঙের পায়জামা। মুখের এক পাশে আঘাতের চিহ্ন রয়েছে। নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে এবং গাল ফোলা ছিল।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই কিশোর মাদ্রাসার ছাত্র হতে পারে এবং পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারব। তার পরিচয় শনাক্ত করতে থানা পুলিশের পাশাপাশি জেলার আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা কাজ করছে।

ওসি শরীফুল ইসলাম আরও বলেন, পুকুরটি জেলা কারাগারের সামনে হলেও কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। ফলে পুকুরটিতে দিনে রাতে যখন তখন বহিরাগত নারী-পুরুষ ও শিশু-কিশোররা নেমে গোসল করেন। পুকুরটি এভাবে নিরাপত্তাহীনভাবে রাখা ঠিক নয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, ‘পুকুরটি কারাগারের সামনে হলেও এটি সড়ক বিভাগের স্থানে হওয়ায় আমরা নিরাপত্তার ব্যবস্থা করতে পারছি না। তবে আজকের ঘটনার পর পুকুরটির নিরাপত্তার জন্য আমরা সংশ্লিষ্ট বিভাগে চিঠি দিয়েছি।’

মন্তব্য (০)





image

নদী দখলমুক্ত করতে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না: পানি সম্...

১

পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...

image

বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃ...

২

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫...

image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

৩

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

  • company_logo