• সমগ্র বাংলা

পাবনায় বেড়াতে গিয়ে নৌকা ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার সুজানগরে পদ্মা নদীতে বেড়াতে গিয়ে নৌকা ডুবে স্বামী-স্ত্রী মৃত্যু হয়েছে।

নৌকা ডুবে নিখোঁজের ১৬ ঘণ্টা পর শনিবার (০৫ এপ্রিল) সকাল ১০টায় তাদের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ ও ডুবুরি দল।

এর আগে শুক্রবার (০৪ এপ্রিল) বিকেল ৬টার দিকে নৌকা ডুবির ঘটনা ঘটে। 

সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, পাবনা সদর উপজেলার কোলচরী গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে হৃদয় প্রামাণিক (২৩) ও তার স্ত্রী মৌ আক্তার (১৯)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার বিকেলে সুজানগর উপজেলার সাতবারিয়ায় কাঞ্চন পার্ক পদ্মা নদী এলাকায় বেড়াতে যান বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ। একপর্যায়ে তারাসহ ২০ থেকে ২৫ জন শ্যালো ইঞ্জিন চালিত নৌকায় ওঠেন। নৌকায় থাকা অবস্থায় নদীর মাঝখানে হঠাৎ করে পদ্মা নদীর স্রোতে ডুবে যায় নৌকাটি। স্হানীয়দের সহায়তায় সবাই নদী পার হতে পারলেও স্বামী-স্ত্রী নিখোঁজ হয়।

সুজানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বলেন, খবর পেয়ে সুজানগর ফায়ার সার্ভিস, রাজশাহী থেকে আসা ডুবুরি দল ও নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। গতকাল শুক্রবার তাদের সন্ধান মেলেনি। শনিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়। সকাল দশটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মন্তব্য (০)





image

নদী দখলমুক্ত করতে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না: পানি সম্...

১

পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...

image

বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃ...

২

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫...

image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

৩

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

  • company_logo