ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলি যুদ্ধবিমান সিরিয়ার দামেস্ক ও হামায় হামলা চালিয়েছে। সিরিয়ার সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বুধবার রাতে এই হামলা হয়েছে।
সানা জানায়, ‘একটি ইসরাইলি দখলদার বাহিনীর বিমান হামলা দামেস্কের বারজেহ আবাসিক এলাকার বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র ভবনের আশপাশে আঘাত হেনেছে।’
আরেকটি হামলায় সিরিয়ার কেন্দ্রীয় শহর হামার আশপাশে বিমান হামলা চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষতির খবর পাওয়া যায়নি।
গত ডিসেম্বরে বাশার আল-আসাদের সরকার পতনের পর ইসরাইল সিরিয়ার গোলান মালভূমির দখল আরও বাড়িয়েছে। তারা সেখানে শান্তিরক্ষী এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এটি ১৯৭৪ সালে করা এক চুক্তির লঙ্ঘন বলে মনে করা হচ্ছে।
ইসরাইল এই সুযোগ নিয়ে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে শত শত হামলা চালিয়েছে। এসব হামলায় যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।
নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে প্রায় ৬০টি দেশের ওপর নতুন শুল্ক আরো...
নিউজ ডেস্ক : বাহরাইন ও কুয়েতে নতুন করে হামলা চালিয়েছে ইরান। ...
নিউজ ডেস্ক : এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মশাবাহিত ডেঙ্গু প...
নিউজ ডেস্ক : পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পু...
নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভ...

মন্তব্য (০)