• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজায় যুদ্ধ ও অবরোধ বাড়ানোর ঘোষণা নেতানিয়াহুর

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন যে, ইসরাইলি দখলদার সেনাবাহিনী গাজার মোরাগ করিডরের নিয়ন্ত্রণ নেবে। এটি ফিলাদেলফি করিডরের মতোই ইসরাইলের দখলে থাকবে।

নেতানিয়াহু বলেন, ‘আমরা মোরাগ করিডরের নিয়ন্ত্রণ নিচ্ছি, যা একটি অতিরিক্ত ফিলাদেলফি করিডর হবে।’ ইসরাইলি সংবাদপত্র ইয়েদিয়োথ আহরোনোথ জানিয়েছে, তিনি এক ভিডিও বার্তায় এ কথা বলেছেন।

তিনি আরও জানান, মঙ্গলবার রাতে সেনাবাহিনী মোরাগ করিডর দখলের চেষ্টা চালিয়েছে।

গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস ও রাফাহর মধ্যে অবস্থিত এই করিডরের নামকরণ করা হয়েছে ২০০৫ সালে খালি করা একটি ইসরাইলি বসতির নামে। ফিলাদেলফি করিডর, যা গাজা ও মিশরের সীমান্ত বরাবর, ২০২৪ সালের মে মাস থেকে ইসরাইলের দখলে রয়েছে।

নেতানিয়াহু বলেন, ‘আমরা গাজায় ধাপে ধাপে যুদ্ধ ও অবরোধ বাড়াবো, যতক্ষণ না আমাদের জিম্মিদের ফিরিয়ে আনতে পারি।’ ইসরাইলি হিসাব অনুযায়ী, গাজায় এখনো ৫৯ জন ইসরাইলি বন্দি রয়েছেন, যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, ইসরাইলি কারাগারে ৯,৫০০-এর বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন। তারা নির্যাতন, অনাহার ও চিকিৎসা অবহেলার শিকার হচ্ছেন, যা ইতোমধ্যে অনেকের মৃত্যুর কারণ হয়েছে বলে ফিলিস্তিনি ও ইসরাইলি মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন বলছে।

মন্তব্য (০)





image

রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

১

নিউজ ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবে ধারাবাহিক হা...

image

জ্বালানি তেলের দামে বড় লাফ

২

নিউজ ডেস্ক : সৌদি আরবে হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে আঘাতের ঘ...

image

হুথি হামলার মুখে সৌদি আরবে ম্যাক্রোঁ, যুবরাজের সঙ্গে বৈঠক

৩

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের একের প...

image

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, ৫ মাসে সর্বোচ্চ

৪

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়...

image

৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস, রাহুলকে অমিত শাহ

৫

নিউজ ডেস্ক : ভারতে আগামী ৩০ বছরেও কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে...

  • company_logo