• সমগ্র বাংলা

দিনাজপুরে দুই গৃহবধুর লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ এবং বীরগঞ্জে আজ বুধবার কয়েক ঘন্টার ব্যবধানে দুইজন গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। মৃত্যুর রহস্য জানতে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছেন তারা।

আজ বুধবার বিকাল ৪টার দিকে নবাবগঞ্জের আশুরার বিল সংলগ্ন বাগানে লাইলী বেগম নামে একজন গৃহবধুর লাশ উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। 

লাইলী বেগম (৪৫) নবাবগঞ্জের খটখটিয়া কৃষ্ণপুে মেরিপাড়ার আব্দুল হামিদের স্ত্রী।

নবাবগঞ্জ থানার উপ পরিদর্শক আব্দুর রহিম জানান, বাবার সাথে ভাগবাটোয়ারা নিয়ে মনোকষ্টে  পাশ্ববর্তী বাগানে গলায় রসি পেচিয়ে আত্বহত্যা করেছে লাইলী বেগম। এসময় একটি গাছের হেলে পড়া ডালের সাথে লাশ মাটিতে হাটুগাড়া অবস্হায় ঝুলে ছিল। সুরতহাল রিপোর্টে ফাঁসিতে ঝুলে মৃত্যু ঘটনার সব আলামত দেখতে পেয়েছেন তারা। তবে সঠিক কারন জানতে লাশ ময়না তদন্তে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছেন তারা।

এর আগে আজ সকাল ১১ টার দিকে বীরগঞ্জের ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামে গোলাপী বেগম নামে আরেক গৃহ বধুর লাশ উদ্ধার করা হয়েছে।

গোলাপী বেগম (৩০) ভাবকী গ্রামের মেহের আলীর স্ত্রী। 

বীরগঞ্জ থানার ইনচার্জ আব্দুল গফুর জানান, আজ সকাল ৬টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করেছে গোলাপী বেগম। বিলম্বে জানতে পেরে পুলিশ খবর দিয়েছিল স্বজনরা। ১১ টার দিকে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে পাঠানোর সময় প্রবল আপত্তি তোলে ম্বজনরা। বুঝিয়ে লাশ মর্গে প্রেরন করেছেন তারা। স্বজনদের দাবি কিছুটা মানষিক ভারসাম্যহীনতায় ভুগছিল গোলাপী।

 

মন্তব্য (০)





image

নদী দখলমুক্ত করতে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না: পানি সম্...

১

পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...

image

বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃ...

২

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫...

image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

৩

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

  • company_logo