ছবিঃ সিএনআই
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং জুলাই যোদ্ধাদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ওয়ারিয়র্স অফ জুলাই ও পঞ্চগড় জেলা প্রশাসন। বুধবার (২৬ মার্চ) বিকেলে ওয়ারিয়র্স অফ জুলাই পঞ্চগড়ের আয়োজনে ও জেলা প্রশসনের সহায়তায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা শেষে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী (দুধ, সেমাই, তেল, ডাল, সোলা, খেজুর কিসমিস সহ বিভিন্ন খাদ্য সামগ্রী) তুলে দেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী। এ সময় ওয়ারিয়র্স অফ জুলাই এর পক্ষ থেকে দেয়া উপহার সমাগ্রীও তুলে দেন জেলা প্রশাসক। একই সাথে জুলাই যোদ্ধাদের মাঝে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়।
এতে পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান, ওয়ারিয়র্স অফ জুলাই এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালমান হোসাইন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি ও মোকাদ্দেসুর রহমান সান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে উপস্থিত সকলের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ঈফতার বিতরণ করা হয়।
জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন এলাকায় আন্দোলনে গিয়ে শহীদ হয়েছেন ৫ জন। একই সময় আহত হয়েছেন ৩৬ জন। এদিকে ৩৬ জন আহত জুলাই যোদ্ধাদের মধ্যে ১৪ জন জুলাই যোদ্ধার মাঝে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্তি সাপেক্ষে স্বাস্থ্য কার্ড পরবর্তীতে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর পাকশী রেলওয়ে পুলিশ চলন্ত ধ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...

মন্তব্য (০)