• অপরাধ ও দুর্নীতি

নারায়ণগঞ্জে মাদ্রাসা ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় জিহাদ (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরমান (১৮) নামে এক যুবককে ছুরিসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মৃতের পরিবারের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে জিহাদকে খুন করেছে আরমান।

মঙ্গলবার রাত ৮টার দিকে ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকার দরগাহ বাড়ি মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

জিহাদ পটুয়াখালী সদরের আউলিয়াপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন ছেলে। আটককৃত আরমান পশ্চিম লামাপাড়া এলাকার আক্তার শেখের ছেলে।

মৃতের ভাবি সোনিয়া বেগম জানান, পশ্চিম লামাপাড়া এলাকার বাল্লক মিয়ার বাড়িতে ভাড়া থাকতো জিহাদের পরিবার। স্থানীয় একটি মাদ্রাসায় পড়তো জিহাদ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার আরমান প্রকাশ্যে জিহাদের পেটে ছুরিকাঘাত করেছে। তখন স্থানীয় লোকজন আরমানকে ছুরিসহ আটক করে পুলিশে দেয়। স্থানীয়রা জিহাদকে আশঙ্কাজনক অবস্থায় শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানাকার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। ঢামেক চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় জিহাদ মারা যায়।

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, ‘খুনের ঘটনায় ছুরিসহ আরমানকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। লাশ ঢাকা মেডিকেলের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।’

মন্তব্য (০)





image

ঢাকায় হত্যার পর মরদেহ নীলফামারিতে এনে মাটিচাপা, মাটি খুঁড়...

১

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলায় মাটি খুঁড়ে রা...

image

পঞ্চগড়ে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

২

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা থানার নহলিয়া পাড়া এল...

image

নড়াইলের কালিয়া উপজেলা নির্বাচন অফিস থেকে সজীব বিশ্বাস নাম...

৩

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলা নির্বাচন অফিস থেকে স...

image

নড়াইলে আপন চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় কিশোর চাচার বিরুদ্ধ...

image

নড়াইলে পুলিশের ওপর হামলা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুটিম...

  • company_logo