• সমগ্র বাংলা

কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাচাঁয় প্রাণ ক্ষয়ক্ষতি” প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে অগ্নিকান্ড নির্বাপকসহ প্রাকৃতিক দুর্যোগে সচেতনতামূলক মহড়া, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ। এর আগে বর্ণাঢ্য র‍্যালী শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকান্ড নির্বাপকসহ প্রাকৃতিক দুর্যোগে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আবুল কালাম আজাদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, ফায়ার সার্ভিস কালীগঞ্জ উপজেলা শাখার ইনচার্জ অনুপ কুমার সিংহ ও  আবুবকর প্রমুখ।

এ সময় উপজেলা বিভিন্ন দফতর প্রধান, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী, ফায়ার সার্ভিসের কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পাবনার ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ৭২ লাখ টাকার হে...

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর পাকশী রেলওয়ে পুলিশ চলন্ত ধ...

image

পাবনায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল শিশু ও মোটরসাইকেল আরোহীর

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...

image

পঞ্চগড়ে পুকুরে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...

image

রাণীনগরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...

image

৫৮ ঘণ্টা পরও সমাধান নেই, ফের ১০ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা ব...

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...

  • company_logo