প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন গরু ব্যবসায়ী নিহত এবং একই মোটর সাইকেলের দুই আরোহী আহত হয়েছে। আজ শনিবার ওই হতাহতের ঘটনা ঘটেছে।
নিহত গরু ব্যবসায়ীর নাম আজাহার আলী (৬২)। তিনি বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নের গড়ফতু গ্রামের মৃত ভুলু দেওয়ানের ছেলে। আহত দুই আরোহীর মধ্যে বলদিয়াপাড়ার আফসার আলীর ছেলে রেজাউল (৪০) ও প্রসাদপাড়ার মৃত শুকুর আলীর ছেলে মফেল সরকারকে (৬৫) গুরুতর অবস্হায় দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্হানীয়রা জানান, আজ শনিবার সকালে বীরগঞ্জ খানসামার আভ্যন্তরিন সড়কের প্রেমবাজার এলাকায় বিপরিতমুখি ট্রাকের সাথে মোটর সাইকেলের সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেলের তিন আরোহির মধ্যে গরু ব্যবসায়ী আজাহার আলী দুর্ঘটনাস্হলে নিহত হয়েছে। তারা গরু কিনতে কাহারোল উপজেলায় যাচ্ছিলো।
বীরগঞ্জ থানার ইনচার্জ আব্দুল গফুর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করেছেন তারা। পরিবারের মতমতেরর ভিত্তিতে ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...

মন্তব্য (০)