• সমগ্র বাংলা

কুড়িগ্রামে মোবাইলে ভিডিও রেকর্ড চালু রেখে আত্মহত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ মোবাইল ফোনের ভিডিও রেকর্ড চালু রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কুড়িগ্রামের কচাকাটা বাজারের এক মিষ্টি ব্যবসায়ী। আত্মহত্যার আগে একটি চিরকুটও লিখে যান তিনি। ওই ব্যবসায়ীর নাম সুরজিৎ মন্ডল। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সমাধী নগড় ইউনিয়নের হাবাসপুর আগপোটরা গ্রামের গোবিন্দ মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে কুড়িগ্রামের কচাকাটা বাসস্টান্ডে অর্পিতা সুইটস নামের একটি দোকান পরিচালনা করতেন। মঙ্গলবার রাতে নিজ দোকানের ভেতরে ঘরের আঁড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি।

বুধবার (৫ মার্চ) সকালে দোকানের কর্মচারীরা মিষ্টি তৈরির ঘরের আঁড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাকে। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠায় কচাকাটা থানা পুলিশ।

আত্মহত্যার সম্পূর্ণ প্রক্রিয়া তার চালু রাখা মোবাইল ফোনে ভিডিও ধারণ হয়। এর আগে আত্মহত্যা সংক্রান্ত একটি চিরকুটও লিখে যান তিনি। এসব বিষয় নিশ্চিত করেছেন কচাকাটা থানার ওসি নাজমুল আলম।

তার লিখে যাওয়া চিরকুটের একাংশে লেখা রয়েছে, ‘হে কচাকাটা বাসিন্দাবৃন্দ ওরা বুঝি আমাকে এখানে ব্যবসা করিতে দেবে না। ওরা এতদিন পর্দা দিল তাতে কোন দোষ নাই। কিন্তু এখন আমার দোকানের সামনেই আমার টেবিল ও সাইনবোর্ড পর্দা রাখতে দিতে দেয় না। ও বিভিন্ন কারণে অনেক হয়রানি ও…’

স্থানীয়রা জানান, সুরজিৎ দীর্ঘদিন থেকে স্থানীয় মিলন মিয়ার ঘর ভাড়া নিয়ে মিষ্টির ব্যবসা করে আসছিলেন। কয়েক মাস আগে ওই ঘর ছেড়ে দিয়ে পাশের একটি ঘর ভাড়া নিয়ে মিষ্টি তৈরির কারখানা বসান। এবং সামনের রাস্তায় টেবিল চেয়ার বসিয়ে মিষ্টি বিক্রি করতেন।

কচাকাটা থানার ওসি নাজমুল আলম বলেন, আত্মহত্যাকারী ব্যবসায়ীর ভিডিও বার্তা ও সুসাইডাল নোট উদ্ধার করা হয়েছে।সুসাইডাল নোটে তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেন নাই। মোবাইল বন্ধ হয়ে যাওয়ায় ভিডিও রেকর্ডটি দেখা সম্ভব হয়নি। তদন্ত শেষ হলে তার আত্মহত্যার কারণ জানা যাবে।

মন্তব্য (০)





image

পাবনায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল শিশু ও মোটরসাইকেল আরোহীর

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...

image

পঞ্চগড়ে পুকুরে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...

image

রাণীনগরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...

image

৫৮ ঘণ্টা পরও সমাধান নেই, ফের ১০ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা ব...

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...

image

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ ...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...

  • company_logo