• সমগ্র বাংলা

জামালপুরে নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়িতে নামাজরত অবস্থায় এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মসজিদ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মুয়াজ্জিনের নাম বরকত আলী মুন্সি (৭০)। তিনি উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা এলাকার বাসিন্দা।

নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা জামে মসজিদের মুয়াজ্জিন বরকত আলী মুন্সি।
প্রতিদিনের মতো সোমবার মসজিদে গিয়ে এশার নামাজের আযান দেন। এরপর দুই রাকাত সুন্নত নামাজ পড়া শুরু করেন তিনি।
এসময় সেজদারত অবস্থায় মসজিদের মধ্যে লুটিয়ে পড়ে তার মৃত্যু হয়।

নিহতের নাতি হাবিব মিয়া জানান, দীর্ঘদিন ধরে পাটাবুগা জামে মসজিদের মুয়াজ্জিনের দ্বায়িত্ব পালন করে আসছিলেন তিনি। সোমবার রাতে এশার নামাজের আযান শেষ করে সুন্নত নামাজ পড়তে বসলে সেজদারত অবস্থায় তার মৃত্যু হয়।

মন্তব্য (০)





image

পাবনায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল শিশু ও মোটরসাইকেল আরোহীর

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...

image

পঞ্চগড়ে পুকুরে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...

image

রাণীনগরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...

image

৫৮ ঘণ্টা পরও সমাধান নেই, ফের ১০ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা ব...

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...

image

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ ...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...

  • company_logo