ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। আজ ভোরে ২নং ঢাকেশ্বরী এলাকার ঘটনাস্থল থেকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যায়। দগ্ধরা হলঃ সোহাগ, রুপালি, সামিয়া, জান্নাত, হান্নান, সাব্বির, সোমাইয়া (দেড় বছর ) ও নুরজাহান।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ঘরের ভেতরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের আগুনে ৮জন দগ্ধ হয়েছে। আশেপাশে লোকজন তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধ সবাইকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।বিস্তারিত পরে বলা যাবে।
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...
গাজীপুর প্রতিনিধি : কৃষ্ণচূড়ার লাল ফুলে সড়কের পাশটা একদিন বদ...
পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...
বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫...
পাবনা প্রতিনিধিঃ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

মন্তব্য (০)