• সমগ্র বাংলা

উলিপুরে দায়সারাভাবে পালিত হলো জাতীয় ভোটার দিবস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে দায়সারাভাবে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস-২০২৫। দিবসটি উদযাপনে আলোচনা সভা না করেই উপজেলা পরিষদ চত্বরে শুধু র‍্যালির ফটোসেশন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত পত্রে রোববার(২ মার্চ) জাতীয় ভোটার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সকাল ১০টায় শুভ উদ্বোধন ও র‍্যালি, সাড়ে ১০টায় ভোটার সেবা কার্যক্রম এবং সকাল ১১টায় আলোচনা সভার কথা উল্লেখ করা হয়। কিন্তু আলোচনা সভা না করেই শুধু র‍্যালির ফটোসেশন করে নাস্তা বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

উপজেলা জাতীয় ভোটার দিবস উদযাপন কমিটি'র সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা জানান, নির্বাচন কর্মকর্তাকে আলোচনা সভা আয়োজন করতে বলা হয়েছিল। কেন আলোচনা হয়নি, সেব্যাপারে খোঁজ নিচ্ছি। 

এবিষয়ে উপজেলা জাতীয় ভোটার দিবস উদযাপন কমিটি'র সদস্য সচিব ও উপজেলা নির্বাচন অফিসার(ভারপ্রাপ্ত) রুহুল আমিন চাকলাদার আলোচনা সভা না করার বিষয়টি স্বীকার করে বলেন, ভোটার তালিকা হালনাগাদের টিম আসার কারণে ব্যস্ত ছিলাম। এ কারণে আলোচনা সভা করা হয়নি।

মন্তব্য (০)





image

পাবনায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল শিশু ও মোটরসাইকেল আরোহীর

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...

image

পঞ্চগড়ে পুকুরে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...

image

রাণীনগরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...

image

৫৮ ঘণ্টা পরও সমাধান নেই, ফের ১০ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা ব...

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...

image

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ ...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...

  • company_logo