ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পবিত্রতা রক্ষা, পরিস্কার পরিচ্ছন্নতা, আইন শৃঙ্খলা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার এতে সভাপতিত্ব করেন।
এ সভায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার তরিকুল ইসলাম,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিব আহসান,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাহবুবুর রহমান,চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু। লালমনিরহাট জেলা প্রশাসন ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে অনুষ্ঠিত হয় এ সভায় ব্যবসায়ী প্রতিনিধি,ক্যাব প্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় রমজানে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়ানোর সিদ্ধান্ত হয়। এবং মাংস,মুরগি সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেয়া হয়। এবং ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা টানানোর সিদ্ধান্ত হয়। এসময় অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...
গাজীপুর প্রতিনিধি : কৃষ্ণচূড়ার লাল ফুলে সড়কের পাশটা একদিন বদ...
পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...
বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫...

মন্তব্য (০)