• লিড নিউজ
  • আন্তর্জাতিক

উত্তপ্ত বাকবিতণ্ডার জন্য ট্রাম্পের কাছে ক্ষমা চাইবেন না জেলেনস্কি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে হওয়া উত্তপ্ত বাকবিতণ্ডার জন্য ক্ষমা চাইবেন না।

সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করেন, তিনি কি ট্রাম্পের কাছে ক্ষমা চাইবেন—বিশেষ করে যখন ট্রাম্প অভিযোগ করেছেন যে জেলেনস্কি তাকে অসম্মান করেছেন— তখন ইউক্রেনের এই নেতা সোজাসুজি বলেন, না।

তবে জেলেনস্কি স্বীকার করেন যে এমন প্রকাশ্য বিবাদ দুই দেশের জন্যই ভালো কিছু বয়ে আনবে না। তিনি বলেন, এই ধরনের তর্ক-বিতর্ক উভয় পক্ষের জন্যই ইতিবাচক নয়।

সাক্ষাৎকারে তিনি আরও জানান, তিনি দুঃখিত যে তাদের বিরোধ সাংবাদিকদের সামনে সরাসরি সম্প্রচারিত হয়েছে। বলেন জেলেনস্কি, আমরা কৃতজ্ঞ এবং একইসঙ্গে দুঃখিতও। আমি সত্যিই চাই যে আমাদের সম্পর্ক শক্তিশালী হোক।

যখন তাকে আবারও জিজ্ঞাসা করা হয় যে তিনি ট্রাম্পের কাছে ক্ষমা চাইবেন কি না, তখন তিনি বলেন, আমি মনে করি আমাদের সম্পর্ক সৎ এবং খোলামেলা হওয়া উচিত। আমি নিশ্চিত নই যে আমরা কোনো ভুল করেছি।

ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক কি পুনরুদ্ধার করা সম্ভব?—এই প্রশ্নের উত্তরে জেলেনস্কি আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, হ্যাঁ, অবশ্যই।

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

নিউজ ডেস্ক : অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা ...

image

পাকিস্তান-সৌদি-তুরস্কের সামরিক জোটে যোগ দিতে পারবে ইসরাইল...

নিউজ ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছে,...

image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

  • company_logo