• লিড নিউজ
  • জাতীয়

আগামী সপ্তাহ থেকে দিন ও রাতের তাপমাত্রা বাড়বেঃ আবহাওয়া অধিদপ্তর

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আগামী সপ্তাহ থেকে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। এর আগে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার সকাল থেকে শনিবার (০১ মার্চ) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় রাত এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতি পদে যাকে যোগ্য মনে করেন আসিফ নজরুল

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ...

image

‎নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন ...

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। রাষ্ট...

image

‎পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যা...

image

‎বাংলাদেশে বি‌নি‌য়োগ চে‌য়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর...

নিউজ ডেস্কঃ কাতারের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বা...

image

‎রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে যা বললেন স্পিকার

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে গ...

  • company_logo