• লিড নিউজ
  • আন্তর্জাতিক

তুরস্কই ইইউকে ‘অচলাবস্থা’ থেকে বাঁচাতে পারে: এরদোগান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) আঙ্কারার পূর্ণ সদস্যপদই ব্লকটিকে ‘অচলাবস্থা’ থেকে উদ্ধারের একমাত্র সমাধান। 

আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এরদোগান এ কথা বলেন।  খবর ডেইলি সাবাহর। 

সংবাদ সম্মেলনে পশ্চিমা গণতন্ত্রতে অতি-ডানপন্থি দের উত্থানের বিরুদ্ধে সতর্ক করে বলেছেন, এ ধরনের উগ্র আন্দোলন ইউরোপীয় দেশগুলিতে মূলধারায় পরিণত হয়েছে।

এরদোগান বলেন, ‘আমরা পশ্চিমে অভিবাসী-বিরোধী এবং ইসলাম-বিদ্বেষী অতি-ডানপন্থি আন্দোলনের উত্থানের দিকে নজর রেখে আসছিলাম। দুর্ভাগ্যবশত, সাম্প্রতিক অনেক নির্বাচনে আমাদের উদ্বেগ বৈধ হয়েছে। ’

 

তিনি বলেন, ‘সিরিয়া এবং ইউক্রেনের ঘটনাবলী তুরস্কের জন্য ইউরোপের প্রয়োজনীয়তা নিশ্চিত করে। ’

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন যে ‘অচলাবস্থার’ মধ্যে পড়েছে তা থেকে কেবল তুরস্কই তাকে উদ্ধার করতে পারে। ইউনিয়নে তুরস্কের পূর্ণ সদস্যপদই এটিকে বাঁচাতে পারে - এটিই তার প্রয়োজনীয় প্রাণশক্তি।  ইইউ যত তাড়াতাড়ি এই বাস্তবতার মুখোমুখি হবে, ততই ভালো হবে।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আঙ্কারা ইইউতে যোগদান প্রক্রিয়া এগিয়ে নিতে আগ্রহী।

ইউরোপীয় ইউনিয়নে যোগদান ব্যর্থ হলে তুরস্ক অন্যান্য বিকল্প বিবেচনা করবে বলে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মন্তব্যের পর এরদোগানের এই মন্তব্য এলো। 

দুই দশকেরও বেশি সময় ধরে তুরস্ক ইইউয়ের সদস্যপদের প্রার্থী ছিলেন, কিন্তু ২০১৬ সালে এ আলোচনা স্থগিত হয়ে যায়। 

মন্তব্য (০)





image

রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

১

নিউজ ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবে ধারাবাহিক হা...

image

জ্বালানি তেলের দামে বড় লাফ

২

নিউজ ডেস্ক : সৌদি আরবে হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে আঘাতের ঘ...

image

হুথি হামলার মুখে সৌদি আরবে ম্যাক্রোঁ, যুবরাজের সঙ্গে বৈঠক

৩

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের একের প...

image

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, ৫ মাসে সর্বোচ্চ

৪

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়...

image

৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস, রাহুলকে অমিত শাহ

৫

নিউজ ডেস্ক : ভারতে আগামী ৩০ বছরেও কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে...

  • company_logo