• রাজনীতি

সরকার সকাল-বিকাল শুধু সংষ্কার সংষ্কার করছে, জনগণের ভাষা তারা বোঝেনাঃ গয়েশ্বর চন্দ্র রায়

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অন্তর্বর্তীকালী সরকার সকাল বিকাল শুধু সংষ্কার সংষ্কার করছে।ষড়যন্ত্রে লিপ্ত না হয়ে দ্রুত নির্বাচন দিন। জনগণের ভাষা আপনারা বোঝেন না আমরা বুঝি। জনগণ চায় সুষ্ঠু অবাধ একটি নির্বাচন।

বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে লালমনিরহাট শহরের রেলওয়ে মুক্তমঞ্চে বিএনপির জন  সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন,এ সরকারের কয়েকজন বুদ্ধিজীবি রয়েছে তারা রাজনীতিবিদদের সম্মান করতে জানেনা। দেশ কিভাবে চলছে কেউ জানে না। প্রশাসন কাজ করছে না।  তিন আরও বলেন,১৭ বছর আন্দোলনে আমরা পিছুপা হয়নি বরং আমরা ঐক্যবদ্ধ হয়েছি। বাংলাদেশে আমরাই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার দল। আওয়ামী লীগের দুঃশাসনে জেল জুলুম নির্যাতনের পরও আমাদের নেত্রী মাথা নত করেনি। 

তিনি বলেন, ছয়টি বছর ধরে বিদেশে বসে নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের  ঘোষিত ৩১ দফায় হচ্ছে সংস্কার। 

তিনি  আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছেই একজন কৃষক ফসলের তার ন্যায্য মূল্য পাচ্ছে না। দাম কমানোর কোন পদক্ষেপেই নিচ্ছে  না এই সরকার। এই সরকার জনগণের ভাষা বোঝেনা। কেমনেই বা বুঝবে তারাতো জনগণের সরকার না। জনগণের ভাষা হচ্ছে  সুষ্ঠু  নির্বাচন।

তিনি আরও বলেন, জনগণ ও তরুনদের দাবি সুষ্ঠ ভোটাধিকার প্রয়োগ করে একটি গণতান্ত্রিক সরকারকে নির্বাচিত করা, এই কাজ যদি আপনারা (অন্তবর্তীকালীন) সরকার করতে পারেন তাহলে পাশে আছি। ১৬ বছর পর সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার মাধ্যমে একটি সঠিক নির্বাচন চাই। ইউনুস সাহেব ভালো মানুষ কিন্তু তাকে ঘিরে রয়েছে কিছু বুদ্ধিজীবী । কোন কিছু খারাপ চিন্তা না করে দেশের মানুষের কথা ভেবে  নির্বাচন দেয়াই প্রযোজ্য। দেশের পুলিশ স্বয়ংক্রিয় নয় প্রশাসনও তেমন কাজ করছে না দেশ কিভাবে চলছে তা আল্লাহ জানেন।  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী  অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ জনসমাবেশ।  বক্তব্যে তিনি বলেন, একটি সরকার সিদ্ধান্তহীনতায় চলতে পারে না। একটি অন্তবর্তীকালীন সরকার শুধু সবসময় সংস্কার নিয়ে কথা বলবে সেটা মেনে নিবে না বিএনপি।

লালমনিরহাট জেলা বিএনপির  আয়োজনে এই জনসমাবেশে আরো বক্তব্য রাখেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক  সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল হক,  লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি  রোকন উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দল সভাপতি আবু ইয়াহিয়া ইউনুস সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

মন্তব্য (০)





image

১১ দলীয় জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত

নিউজ ডেস্ক : বৈঠকে উপস্থিত না থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ...

image

এবার ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিনের

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন ...

image

‎বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিউজ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ...

image

একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরু...

image

একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরু...

  • company_logo