• সমগ্র বাংলা

নওগাঁয় প্রেমিকার উপর অভিমানে কলেজ ছাত্রের আত্মহত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় প্রেমিকার উপর অভিমান করে কলেজ ছাত্র সোয়াইব হোসেন (১৭) আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাতে উপজেলার রাইগাঁ ইউপির মাতাজিহাট কৃষ্ণপুর গ্রামে। নিহত সোয়াইব হোসেন কৃষ্ণপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ও মাতাজিহাট বিএম কলেজের ২য় বর্ষের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোয়াইবের সাথে একই এলাকার একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে তার প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে গেলে সে মানসিকভাবে বির্ধস্ত হয়ে পড়ে। এর পর থেকে সে অস্বাভাবিক আচরণ করতে থাকে। প্রেমিকার উপর অভিমান করে সোমবার রাতে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ হাশমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

পাবনায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল শিশু ও মোটরসাইকেল আরোহীর

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...

image

পঞ্চগড়ে পুকুরে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...

image

রাণীনগরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...

image

৫৮ ঘণ্টা পরও সমাধান নেই, ফের ১০ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা ব...

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...

image

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ ...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...

  • company_logo