• সমগ্র বাংলা

শ্রীপুরে আগুনে পুড়লো ১৬ টি ঘর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ  গাজীপুরের শ্রীপুরে  অগ্নিকাণ্ডে ১৬ টি ঘর, গার্মেন্টস শ্রমিকদের ঘরে থাকা জিনিসপত্র,স্বর্নলংকার এবং নগদ টাকা পুড়ে ছাই হয়েছে। 

শনিবার(৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি গিলারচালা হাজী পাম্পের পিছনে শাহজাহান সিরাজীর ভাড়া দেয়া বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় কালো ধোঁয়ায় আকাশ বাতাশ অন্ধকারে ছেয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়ারা জানান,  গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কিছু বুঝে উঠার আগেই সব পুড়ে ভস্ম হয়ে যায়। 

বাড়ির মালিক শাজাহান সিরাজী বলেন, আমি রাস্তার ওইপার কাজ করছিলাম। হঠাৎ করে আমার বাড়ির এক ভাড়াটিয়া বলে বাসায় আগুন লাগছে। এসে দেখি প্রথম রাশিদের রুমে আগুন লাগে। আমার মাথায় হাত, সব শেষ হয়ে গেছে। আমার ব্যক্তিগত রুম ছিলো, যেখানে আমার নগদ ১৫ লাখ টাকা রাখা ছিলো। সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম।

 স্থানীয় বাসিন্দা গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি ডা: শফিকুল ইসলাম বলেন, সকালে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। এখানে বাসার মালিকের ৩টি এবং ভাড়া দেয়া ১৩টি  মোট ১৬ টি কক্ষের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার ওপরে ক্ষয়ক্ষতি হয়েছে।

ভাড়াটিয়া সাফিয়া আক্তার চোখ মুছতে মুছতে জানান, আমার ১১ বছরের সঞ্চয় পুড়ে শেষ। ১ হাজার টাকার বান্ডেলে লাখ টাকার ওপরে ছিলো। পুড়ে ছাই হয়ে গেছে। আমি রাস্তার ফকির হয়ে গেছি। আল্লাহ আমাকে নিয়ে নাও। 

গার্মেন্টসকর্মী ইবরাহিম জানান, আমার স্ত্রীর নাকের ফুল, কানের দুলসহ প্রায় ৩ ভরি স্বর্ণ পুড়ে অঙ্গার হয়ে গেছে। 

পরিবেশকর্মী খোরশেদ আলম বলেন, আগুনে পুড়ে শাহজাহান ভাইয়ের ১৬টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের লোকেরা এবং স্থানীয়ারা আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, অগ্নিকাণ্ডের খবর শুনে  ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়  তাৎক্ষনিক ভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমান এখনো বলতে পারছি না।

মন্তব্য (০)





image

পাবনায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল শিশু ও মোটরসাইকেল আরোহীর

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...

image

পঞ্চগড়ে পুকুরে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...

image

রাণীনগরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...

image

৫৮ ঘণ্টা পরও সমাধান নেই, ফের ১০ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা ব...

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...

image

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ ...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...

  • company_logo