ছবিঃ সিএনআই
বিনোদন প্রতিবেদক: ভালোবাসা দিবস উপলক্ষ্যে মুক্তি পাচ্ছে একক নাটক ‘লোকাল হিরো’। সাদনান রনির পরিচালনায় নির্মিত এ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরফান অনিক, তাসনুভা তিশা ও নমিরা। নাটকটি ৬ ফেব্রুয়ারি কথাছবি ইউটিউব চ্যানেলে বেলা ৩টা উন্মুক্ত হবে।
আরফান অনিক এ প্রতিবেদককে বলেন, দর্শক আমাকে এতদিন বিনয়ী চরিত্রে দেখেছে। এবারই প্রথম আমি ভিন্নধর্মী একটি চরিত্রে অভিনয় করলাম। একটি লাউড ক্যারেক্টার। গল্প অ্যাকশন – রোমান্টিক – রিয়েলিটি মিলিয়ে একটি গল্প। দর্শক আশা করি আমাদের এ কাজ পছন্দ করবে।
জানা গেছে, গল্পে এতিম একটি স্থানীয় প্রভাবশালী তরুণের ভূমিকায় অভিনয় করেছেন অনিক। তিনি অন্যায়ের প্রতিবাদ করেন। যা দেখে তার প্রেমে পড়ে যায় একজন সুন্দরী তরুণী। শুরুতে এড়িয়ে চললেও একসময় প্রেমে সাড়া দেয় অনিকের চরিত্র।
উল্লেখ্য, অনিক অভিনীত সাম্প্রতিক অন্যান্য কাজের মধ্যে রয়েছে তোমারি আমি, দ্য স্কিম, নাইট আউট, তোমার হয়ে থাকবো, অদ্ভূত ইত্যাদি।
বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম আইকনিক ও ব্লকবাস্টার সিনেমা &l...
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান মানেই নতুন...
বিনোদন ডেস্ক : নায়করাজ রাজ্জাকের হাত ধরেই ঢালিউড অভিনেতা বাপ...
বিনোদন ডেস্ক : ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া দে...
নিউজ ডেস্ক : সংগীতপ্রেমীদের কাছে কনসার্ট মানেই এক অন্যরকম উন...

মন্তব্য (০)