ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ ১১ বছরের কিশোরী আরাবি ইসলাম সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রæয়ারি) বিকেলে নওগাঁ শহরের আরজি মধ্যপাড়া থেকে তাকে উদ্ধার করে করে পুলিশ ও র্যাবের একটি আভিযানিক দল। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদরর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী। ওসি বলেন, সুবা গতকাল সোমবার ভোরবেলায় বাস যোগে নওগাঁয় এসে পৌছে।
এরপর ঢাকা থেকে সুবা মিসিং হয়েছে এমন একটি তথ্য আমাদের কাছে ছিলো। সুবা নওগাঁ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকায় তার কথিত প্রেমিক মুমিনের বাসায় অভিযান চালানো হয়। মুমিনের বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরে তারা স্বীকার করেন সুবা তাদের কাছে রয়েছে। এরপর প্রতিবেশির বাড়ি থেকে সুবা ও মুমিনকে উদ্ধার করে পুলিশ এবং র্যাব-৫। এরপর র্যাব-৫ এর আভিযানিক দল দুজনকে জয়পুরহাট ক্যাম্পে নিয়ে গেছে।
ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুবা জানিয়েছে টিকটকের সুবাদে মুমিনের সঙ্গে তার পরিচয় হয়। তাদের দুজনকে আরও জিজ্ঞাসাবাদে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
নিউজ ডেস্ক : গুরুতর স্বাস্থ্যগত কারণে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় ভারপ্...
নিউজ ডেস্ক : যারা ধর্মের নামে সমাজ ও রাষ্ট্রে বিভক্তি সৃষ্টির চেষ্টা করে...
নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। রাষ্ট...
নিউজ ডেস্কঃ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যা...

মন্তব্য (০)