প্রতীকী ছবি
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর টঙ্গীর ভাদাম এলাকার তামিশনা গ্রুপের একটি কারখানার লিফট ছিঁড়ে পড়ে আনোয়ারুল (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান।
এর আগে সোমবার (২৭ জানুয়ারি) রাত ১০টায় টঙ্গীর পোশাক কারখানার লিফটের তার ছিঁড়ে নিচে পড়ে গেলে কারখার শ্রমিক আনোয়ারুল গুরুতর আহত হন। কারখানার অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি ঘটে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মৃত্যুবরণ করেন।
নিহত আনোয়ারুল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বেলকা নবাবগঞ্জ গ্রামের সৈয়দ আলীর ছেলে।
ওসি জানান, তামিশনা গ্রুপের কারখানার লিফটের তার ছিঁড়ে এক শ্রমিক আহত হন। পরে পাশের ইস্ট ওয়েস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কারখানার লিফট ছিঁড়ে শ্রমিক নিহতের ঘটনা সম্পর্কে জানতে প্রতিষ্ঠানটির মালিক গোলজার আহমেদ চৌধুরীর মুঠোফোনে ফোন দিলে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত বছর ৯ ডিসেম্বর একই প্রতিষ্ঠানের লিফট ছিঁড়ে তিন শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটে।
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...

মন্তব্য (০)