প্রতীকী ছবি
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়ীত হয়ে তারিকুল ইসলাম (৩২) নামে একজন মারা গিয়েছে। নিহতের বিষটি নিশ্চিত করেন তার চাচা মো. ওমর ফারুক।
রোববার (২৬ জানুয়ারি ) উপজেলার ময়না ইউনিয়নের বান্দুক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারিকুল ইসলাম একই গ্রামের মো. কালাম শেখের ছেলে। নিহত তারিকুলের স্ত্রী ও দুই চেলে মেয়ে রয়েছে।
নিহতের স্বজনেরা জানান, তারিকুল ইসলামের ঘরের উপরে হেলে পড়া পেয়ারার ডাল ও গাছ কাটতে যায়। কাটার সময় অসতর্কতায় বিদ্যুতের মিটারের ক্যাবল কেটে যাওয়া বিদ্যুত স্পৃষ্ট হয়। তখন তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পরে মারা যায়।
নিহতের চাচা ওমর ফারুক জানান, ঘর ঘেঁষা একটি পেয়ারা গাছ কাট গিয়ে বিদ্যুতায়ীত হয়ে মারা যায়। পরে রোববার সন্ধ্যায় জানাযা শেষ করে ভাতিজাকে খরসূতি মাদ্রাসা কবর স্থানে দাফন করা হয়। ওর ছেলে মেয়ে নিয়ে দুশ্চিন্তায় আছি।
ফরিদপুরের বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. গোলাম রসূল জানান, এ বিষয়ে নিহত পরিবারের লোকজন কিছু জানায়নি। জানলে অবশ্যই ঘটনা স্থলে পুলিশ গিয়ে খোঁজ খবর নিতেন।
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)