• সমগ্র বাংলা

নওগাঁয় সেচ প্রকল্পে বিদ্যুৎ সংযোগের দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় পৌরসভার ৮নং ওয়ার্ডের সুলতানপুর মটেরঘাট ও সুলতানপুর জেলে পাড়া সেচ প্রকল্পে বিদ্যুৎ সংযোগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওইসব এলাকার কৃষকদের ব্যানারে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নওগাঁ পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসান ইমাম তমাল, ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাবেদুল ইসলাম সাবু, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক ফায়সাল আজম ওলি, কৃষক মুনসুর আলী মাস্টার, ফজলু সাকিদার, মহাতাপ সাকিদার, লিটন সাকিদারসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচার সরকারের দোসর নওগাঁ সদর আসনের অবৈধ সংসদ সদস্যর চাচাতো ভাই সালমান ফারসি সৌরভ এই দুই সেচ প্রকল্প জোরপূর্বক দখল করে। তারপরে উচ্চ হারে পানির মূল্য নির্ধারণ, জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায় করলেও কৃষকরা তা পরিশোধ করে দেয়। চলতি ইরি-বোরো মৌসুমে আমরা জানতে পারি দুই প্রকল্পের  প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা বিদ্যুৎ বিল রেখে পালিয়ে আছেন সালমান ফারসি সৌরভ। এতে দুই সেচ প্রকল্পে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কর্তৃপক্ষ। পরে বিষয়টি নিয়ে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে নতুন সংযোগ প্রদানের অপরগতা জানান তারা। এমতাবস্থায় হাজার হাজার হেক্টও জমিতে ফসল উৎপাদন অনিশ্চিয়তার মুখে। তাই দ্রুত এই দুই সেচ প্রকল্পে বিদ্যুতের নতুন সংযোগ দাবি জানান বক্তারা।

মন্তব্য (০)





image

পাবনায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল শিশু ও মোটরসাইকেল আরোহীর

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...

image

পঞ্চগড়ে পুকুরে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...

image

রাণীনগরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...

image

৫৮ ঘণ্টা পরও সমাধান নেই, ফের ১০ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা ব...

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...

image

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ ...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...

  • company_logo