ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ১১তম স্থান অর্জনকারী তৌফিকুর রহমান তরঙ্গকে সংবর্ধণা প্রদান করা হয়েছে।
শনিবার(২৫ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগে একাডেমি চত্বরে সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে ও আবাবিল শিল্পী গোষ্ঠীর পরিচালক শিক্ষক এম শাহিন আলমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উলিপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান বিপ্লব ও মেধাবী শিক্ষার্থী তৌফিকুর রহমান তরঙ্গের পিতা সহকারী শিক্ষক হাফিজুর রহমান সেলিম, নাজিমখাঁন মহিলা মাদ্রাসার শিক্ষক
নুর আমিন, দলদলিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রকিবুল হাসান গোলজার, বিএনপি নেতা মহসিন আলী, থেতরাই কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান মনু, সাতদরগাহ নেছারিয়া কামিল মাদ্রাসার প্রধান মোফাচ্ছির মাও. মোশাররফ হোসেন, কিশোরপুর এন ইউ এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমূখ। এসময় কৃতি শিক্ষার্থী তৌফিকুর রহমান তরঙ্গকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...

মন্তব্য (০)