• সমগ্র বাংলা

সেই উপসহকারী কৃষি কর্মকর্তাকে বদলি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ‘সরকারি সার-বীজ বিক্রির সময় জনতার হাতে ধরা কৃষি কর্মকর্তা’ শিরোনামে সিএনআই তে সংবাদ প্রকাশের পর সেই উপসহকারী কৃষি কর্মকর্তা আতোয়ার হোসেনকে চর রাজীবপুর উপজেলায় বদলি করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) কুড়িগ্রাম খামারবাড়ির উপপরিচালক মো. আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই কর্মকর্তাকে বদলি করা হয়। চিলমারী উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্ত ওই উপসহকারী কৃষি কর্মকর্তাকে চর রাজীবপুর উপজেলায় বদলি করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

অফিস আদেশে বলা হয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুড়িগ্রামের অধীন উপসহকারী কৃষি কর্মকর্তা আতোয়ার হোসেন একই বেতন স্কেল ও পদমর্যাদায় চিলমারী কৃষি অফিস কর্মস্থল থেকে চররাজিবপুর উপজেলা কৃষি অফিসে উল্লেখিত কর্মস্থলে বদলিযোগে পদায়ন করা হলো। এতে আরও উল্লেখ আছে, প্রশাসনিক কারণে এ আদেশ জারি করা হলো। বদলিকৃত কর্মকর্তাকে আগামীকাল মঙ্গলবারের (১৪ জানুয়ারি) মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হলো। অন্যথায় তাৎক্ষণিক অব্যাহতি বলে গণ্য হবে।

প্রসঙ্গত, রোববার দুপুর দেড়টার দিকে চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাজারে সরকারি প্রণোদনার আওতায় কৃষকের মাঝে বিতরণের পাঁচ প্যাকেট সবজি বীজ ও ১২০ কেজি সার বিক্রির সময় আতোয়ার রহমান নামে ওই উপসহকারী কৃষি কর্মকর্তাকে আটক করেন স্থানীয়রা।

মন্তব্য (০)





image

পাবনায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল শিশু ও মোটরসাইকেল আরোহীর

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...

image

পঞ্চগড়ে পুকুরে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...

image

রাণীনগরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...

image

৫৮ ঘণ্টা পরও সমাধান নেই, ফের ১০ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা ব...

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...

image

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ ...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...

  • company_logo