প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- শুভ (২২) ও ইমন (২১)। এ সময় আরও একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তাৎক্ষনিক তার নাম ও পরিচয় জানা যায়নি। নিহত দু'জন নাসিক ১ নং ওয়ার্ডস্থ মজিববাগ এলাকার বাসিন্দা। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাক ও এর চালক আনোয়ার হোসেন (৪০) কে আটক করেছে।
প্রভাত নামের এক প্রতক্ষদর্শী বলেন, একটি মোটরসাইকেল যোগে তিন যুবক সড়ক দিয়ে যাওয়ার পথে দুটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টাকালে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে তিনজনই পড়ে যান।
সেসময় দ্রুত গতিতে যাওয়া ঘাতক ট্রাকটির পেছনের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আর একজন আহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান,সড়ক দূর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...

মন্তব্য (০)