• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় আ.লীগ নেতা গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার(১২ জানুয়ারি) গ্রেপ্তারকৃত রেজাউল করিম(৩৬) কে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সামনে ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন। এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১শ ৮০ জনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা করেন। ওই মামলায় শনিবার(১১ জানুয়ারি) রাতে বুড়াবুড়ি ইউনিয়নের বাজার থেকে রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ নেতা রেজাউল বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ এলাকার আব্দুর রউফের ছেলে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মন্তব্য (০)





image

মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা,রোহিঙ্গা দম্পতি গ্রেপ্তার

১

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থে...

image

পাবনায় মাদকবিরোধী ও সন্ত্রাস দমন অভিযানে দুটি ওয়ান শুটারগ...

২

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী, সন্ত্রাস দমন ...

image

অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের নাটক, গ্...

৩

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্য...

image

ফরিদপুরের নগরকান্দায় শিশু মাহফুজা হত্যা: প্রধান আসামি বা...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় দ্বিতীয় শ্রেণীর শ...

image

জীবননগরে পুলিশের অভিযানে ৪৫৩ বোতল ফেনসিডিল সদৃশ উদ্ধার, আ...

৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে পরিচালিত এক ঝটিকা অভিযানে ৪৫...

  • company_logo