ছবিঃ সিএনআই
রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জণগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে শনিবার দুপুরে উপজেলার কালীগ্রাম কসবাপাড়া পশ্চিম মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
কালীগ্রাম ইউনিয়ন কৃষকদলের সভাপতি শাহ জামাল (ফায়ারিং) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা কৃষকদলের আহ্বায়ক মোমিনুল ইসলাম,সদস্য সচিব এটিএম ফিরোজ হোসেন দুদু,সদস্য জিয়াউর রহমান জিয়া,রাণীনগর উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল মতিন খাঁন, সম্পাদক দেলোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক শফিউত রহমান উজ্জল,নওগাঁ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু, রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ
সম্পাদক মোসারব হোসেন,কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট আব্দুল খালেক, সম্পাদক ছোলাইমান আলী,উপজেলা শ্রমীক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন টনি।এছাড়া বিএনপি,যুবদল,শ্রমীকদল,মহিলাদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...

মন্তব্য (০)