• অপরাধ ও দুর্নীতি

নড়াইলে ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি আটক

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ডিবি পুলিশের হাতে ১০০(একশত) বোতল ফেন্সিডিল সহ দুজন মাদককারবারি কে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার নড়াইল মাগুরা সড়কের সদর উপজেলার সামসের থেকে কালো রংয়ের নোয়া গাড়ীতে থাকা ১০০ বোতল ভারতীয় নিষিদ্ধ ড্রাগস ফেন্সিডিল সহ চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার পৌরএলাকার মোঃ শাহাবুদ্দিন ইসলাম(৩১) ও মোঃ আল মিরাজ(১৯) নামের দুজন মাদক কারবারিকে গ্রেফতার করে।গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহাদারা খান পিপিএম, এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ টিটু আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শাহাবুদ্দিন ইসলাম(৩১) ও মোঃ আল মিরাজ(১৯) কে গ্রেফতার করে। 

নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবীর বলেন, মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।এর ধারাবাহিকতায় ১০ জানুয়ারি রাত ১১টার দিকে দুজন মাদক কারবারিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ বিষয়ে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দও করা হয়েছে।

মন্তব্য (০)





image

বান্দরবানে তরুণীকে ধর্ষণের অভিযোগ, এনসিপি গ্রেপ্তার

১

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান পৌরসভার একটি শিশুপার্কসংলগ্ন সাইহিন রিসো...

image

চুয়াডাঙ্গায় বিপুল অস্ত্র ও ট্যাপেন্টাডলসহ শীর্ষ মাদক কারব...

২

চুয়াডাঙ্গা প্রতিনিধি : আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে বিপু...

image

বরুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

৩

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ...

image

বগুড়ায় স্লিপার বাসের এসি ভেন্টে ১০ হাজার ৬০০ পিস ইয়াবা, গ...

৪

বগুড়া প্রতিনিধি : কক্সবাজার থেকে গাইবান্ধায় পাচারের সময় স্লি...

image

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব...

  • company_logo