• অপরাধ ও দুর্নীতি

নড়াইলে নদী থেকে উদ্ধার হওয়া কিশোরী হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে উন্নতি পাঠক নামের এক কিশোরীকে হত্যা মামলায় বাবুল বালা (৪১) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ও তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাজাহান আলী এ রায় ঘোষণা করেন। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত বাবুল বালা নড়াইল সদর উপজেলার খলিশাখালি গ্রামের রবিন বালার ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, বিগত ২০১০ সালের ৯ ফেব্রুয়ারী রাতে নড়াইল সদর উপজেলার খলিশাখালি উত্তর পাড়া গ্রামের বাড়ির পাশে পূজা শেষে উন্নতি পাঠক ও তার সাথে থাকা দীপ্তি বালা একই গ্রামের তুতু রাণীকে তার বাড়িতে এগিয়ে দিয়ে আসার পথে বাবুল বালা ও অজ্ঞাতনামা ২/৩ জন অতর্কিত ভাবে উন্নতি পাঠককে জাপটে ধরে। এসময় তার সাথে থাকা সঙ্গীয় দীপ্তি বালা বাধা দিলে আসামি দীপ্তিকে ভয়ভীতি দোখিয়ে তাড়িয়ে দেয়। পরে দীপ্তি বালা বাড়িতে গিয়ে উন্নতি পাঠকের মা কে জানায়। পরে উন্নতি পাঠকের বাবা সুজয় ও তার মা অঞ্জলি পাঠককে নিয়ে দ্রুত টর্চলাইট নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাজা রক্ত দেখতে পাই। সারারাত খোঁজাখুঁজি করে তাকে পাই না। পরের দিন সকালে নদীর কুলে রক্ত এবং মানুষের পায়ের দাগ দেখেন।

এজাহারে বাদী উল্লেখ করেন, সম্ভব্য সকল স্থানে খোজাখুজি করে উন্নতি পাঠককে উদ্ধার করা যায়নি। পরিকল্পিতভাবে অভিন্ন উদ্দেশ্যে তাকে অপহরণ করে হত্যার পর তার লাশ গোবরার খাল নামক নদীতে ভাসিয়ে দিয়েছে। এ ঘটনায় ওই বছরের ১১ ফেব্রুয়ারী নড়াইল সদর থানায় উন্নতি পাঠকের দাদা কালিপদ পাঠক মামলা করেন। পরে উন্নতি পাঠকের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। দীর্ঘদিন বিচারিক প্রক্রিয়ায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ রায়ের ধার্য দিনে আদালত বাবুল বালাকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেন।

মন্তব্য (০)





image

জুলাইয়ের হত্যাচেষ্টা মামলায় ফের ২ দিনের রিমান্ডে ডায়মন্ড ...

১

নিউজ ডেস্ক : জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী আ....

image

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবকের ৭ দিনে...

২

নিউজ ডেস্কঃ  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্র...

image

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন, ...

৩

নিউজ ডেস্কঃ  জামালপুরের দেওয়ানগঞ্জে এক শিক্ষার্থীক...

image

রুমির হাতে ‘চড় খাওয়া’ সেই মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর

৪

নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গীতে এক শিশু শিক্ষার্থীকে (৭) ...

image

রোহিঙ্গা ইসলামি মাহাজ " প্রধান মো. রফিক আটক

৫

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেক...

  • company_logo