• সমগ্র বাংলা

রাজারহাটে সাবেক সেনা সদস্যের বাড়িতে চুরি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে সাবেক সেনা সদস্যের বাড়িতে একদল চোর নগদ সাড়ে ৫লাখ টাকাসহ সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার ডাকাতি করে চম্পট দিয়েছে। ঘটনাটি ঘটেছে, সোমবার(৭জানুয়ারী) রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার মধ্যে কিশামত পূনকর গ্রামের রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন দক্ষিণ পার্শ্বে। বিষয়টি জানাজানির পর এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে। 

ক্ষতিগ্রস্থ পরিবার জানান, মৃত ছফর উদ্দিনের ছেলে আঃ রশিদ মিয়া অববসর প্রাপ্ত সেনা সদস্য(৭০) রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রাস্তার দক্ষিণ পাশে পাকা বাড়িতে ওয়াল দিয়ে ঘিরে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে।  ঘটনার দিন সোমবার(৭জানুয়ারী) রাত আনুমানিক আড়াইটা থেকে ৩টার মধ্যে ৭/৮ জনের মুখোষধারী একদল চোর ওই বাড়ির ওয়াল টপকে উত্তর পশ্চিম রুমের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় তার স্ত্রী টের পেলে আঃ রশিদ মিয়াকে ডাকাডাকি করলে চোরেরা তাদের মুখ চেপে ধরে। পরে তাদেরকে গামছা দিয়ে হাত পা বেঁধে আলমারীর চাবি চান। চাবি পেয়ে তারা আলমারী ও ড্রেসিংয়ের ড্রয়ার খুলে মূল্যবান কাপড়-চোপড় ও জিনিসিপত্র বের করে। আলমারীতে রাখা নগদ ৫লাখ ৪৫হাজার ৫’শ টাকা এবং সাড়ে ৫ভরি স্বর্ণালংকার, ২টি এন্ডোয়েড ফোন ও মূল্যবান কয়েকটি শাড়ী কাপড় নিয়ে দ্রুত সটকে পড়ে ডাকাতরা। এ সময় কয়েকজন বাড়ির মালিক আ: রশিদ মিয়ার মাথায় ঘরে রাখা কুরআন শরিফ দিয়ে বলেন, বিষয়টি যেন কাউকে না বলা হয় এবং জানাজানি করলে পরবর্তীতে মেরে ফেলারও হুমকী দেয়া হয় বলে ক্ষতিগ্রস্থ আ: রশিদ জানান। ক্ষতিগ্রস্থ পরিবাটি আরও জানান, গত সোমবার সকাল থেকে সারাদিন বাড়ির সবাইকে ঘুম পাচ্ছিল। আমিও তন্দ্রায় ছিলাম। সম্ভবত বাড়ির খাবারে কেউ কিছু দিয়েছিল। আর রাতে ডাকাতি করে। ঘটনার দিন বাড়িতে বাড়ির মালিক ও তার স্ত্রী এবং তার ভাতিজি জান্নাতি বেগম ছাড়া কেউ ছিল না। ডাকাতরা তার ভাতিজির গলার হারও ছিনিয়ে নিয়ে গেছে।  খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটননাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়েছেন। তবে তদন্তকারী থানার সেকেন্ড অফিসার এসআই বাবুল বলেন, এটা চুরি। ডাকাতি হলে অস্ত্রের মুখে জিম্মি করবে। মারধর করবে। এগুলোর কোনটিও নেই। এ ঘটনায় ভূক্তভোগীকে থানায় অভিযোগ দেয়ার কথা বলা হয়েছে। থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম জানান, পুলিশ তদন্ত করছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (০)





image

পাবনায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল শিশু ও মোটরসাইকেল আরোহীর

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...

image

পঞ্চগড়ে পুকুরে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...

image

রাণীনগরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...

image

৫৮ ঘণ্টা পরও সমাধান নেই, ফের ১০ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা ব...

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...

image

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ ...

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...

  • company_logo