প্রতীকী ছবি
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে দয়াল দাস (৩০) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন।
আজ সোমবার (৬ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে সদর উপজেলার যশোর - কালনা মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দয়াল দাস যশোর জেলার কেশবপুর উপজেলার সুজাপুর গ্রামের নারান দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,সোমবার ভোর সাড়ে ৬টার দিকে নড়াইল সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় যশোরগামী মুরগিবহনকারী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎসক পিকআপ চালক দয়াল দাসকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ জানান,‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...
পাবনা প্রতিনিধি : স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চা...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নওগাঁ প্রতিনিধি: দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী শু...

মন্তব্য (০)